ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘তাকে একদম বিয়ে করবেন না, জীবন নরক হয়ে যাবে’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৪০, ১৪ নভেম্বর ২০২০
‘তাকে একদম বিয়ে করবেন না, জীবন নরক হয়ে যাবে’
ঋতাভরী ও তার মা শতরূপা সান্যাল

বলিউড অভিনেত্রী ঋতাভরী। যার রূপের যাদুতে বহু পুরুষ হৃদয়েই ঝড় ওঠে। এমন অনেক পুরুষ আছে যারা তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছেন।  তবে তার রূপে যারা মুগ্ধ, তাদের একটা সতর্কবার্তাই দিলেন অভিনেত্রীর পরিচালক মা শতরূপা সান্যাল।

ঋতাভরীকে যারা বিয়ের প্রস্তাব দিয়েছেন, তাদের উদ্দেশ্যে শতরূপা সান্যালের সাফ বক্তব্য, ‘আমার মেয়েকে একদম বিয়ে করবেন না, জীবন নরক হয়ে যাবে। সকালবেলা তোমাকে প্রস্তুত হতে হবে, ওর কীরকম মুড আছে, সেই অনুযায়ী ব্রেকফাস্ট বানাতে হবে।’ মা একথা বলার সঙ্গে সঙ্গেই হেসে ফেলে তাকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে নিয়ে যান ঋতাভরী।

প্রসঙ্গত, মেয়ে ঋতাভরীকে একপ্রকার একা হাতেই বড় করেছেন তার মা শতরূপা সান্যাল। শতরূপা নিজে একজন পরিচালক এবং প্রযোজক। বিখ্যাত থিয়েটার অভিনেতা পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। ঋতাভরী ছাড়াও শতরূপা সান্যাল ও উৎপলেন্দু চক্রবর্তীর আরো এক মেয়ে রয়েছে, নাম চিত্রাঙ্গদা চক্রবর্তী। তবে উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে একা হাতেই মানুষ করেছেন শতরূপা।

Advertisement

ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!