সূত্রের খবর, সিলভারাথিনামকে যেখানে খুন করা হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। ওই সিসিটিভি ফুটেজ থেকে বিজয় কুমার নামে এক ব্যক্তির পরিচয় উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বিজয় কুমারের স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই তামিল অভিনেতা। যার জেরেই পরিকল্পনা করে সিলভারাথিনামকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। যদিও ঘটনার সময় বিজয় কুমারের সঙ্গে সেখানে আর কে কে হাজির ছিলেন, সে বিষয়েও এখনো পর্যন্ত আর কোনো তথ্য পুলিশের হাতে আসেনি।
সূত্রের খবর, শনিবার পরিচালক বন্ধু মানির সঙ্গেই বাড়িতে ছিলেন বিজয় কুমার। রোববারও তেমন কোনো কাজ না থাকায় তিনি বাড়ি থেকে বের হননি। রোববার দুপুরে আচমকাই তার মোবাইলে একটি ফোন এলে, বেরিয়ে পড়েন সিলভারাথিনাম। বাড়ি থেকে বেরনোর বেশ কয়েক ঘণ্টা পর মানিকে ফোন করে পুলিশ। তখনই সিলভারাথিনামকে খুন করা হয়েছে বলে জানানো হয়।
.png)
চেন্নাইয়ের এমজিআর নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরকিয়ার জেরেই সিলভারাথিনামকে খুন করা হয়েছে, না তার পেছনে আরো কোনো কারণ রয়েছে, সে বিষয়ে চলছে জোরদার তদন্ত।
শ্রীলংকা থেকে ভারতে এসে অভিনয় জগতে পা রাখেন সিলভারাথিনাম। তামিল টেলিভিশনের পর্দায় বেশিরভাগ সময়ই ভিলেন হিসেবে অভিনয় করতেন তিনি। গত ১০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন সিলভারাথিনাম।