কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে একদিকে পাহাড় এবং অন্যদিকে সমুদ্র। এরই মাঝখানের অপরূপ সৈকতে কক্সবাজারের ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা হয় মনোমুগ্ধকর এক মঞ্চ। অপূর্ব এ পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয়েছিল ইত্যাদি’র এ পর্বটি।
ঐতিহ্য, সম্পদ এবং সৌন্দর্যের বিপুল আধার পর্যটন জেলা কক্সবাজার শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বুকেও এক অসামান্য স্থান দখল করে আছে। বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদি’র এ পর্বে রয়েছে কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতা ও শিক্ষামূলক প্রতিবেদন।
.png)
ইত্যাদি’র এ পর্বে দ্বৈতকণ্ঠে গেয়েছেন কক্সবাজারের সৈকত শিল্পী জাহিদ এবং জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। ইউকেলিলি বাজিয়েছেন ইমরান। সাগর নিয়ে একটি পুরানো জনপ্রিয় গানের চিত্রায়নে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা তারিন ও মীর সাব্বির।
এছাড়াও রয়েছে চট্টগ্রামের যন্ত্রশিল্পী মিঠুন চক্র ও ইমতিয়াজ আলী জিমির পরিবেশনায় যন্ত্র সংগীতের লীলামুখর খেলা-সাগর সংলাপ। রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি নাট্যাংশ।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।