ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[ বিনোদন ]
তৃতীয় সন্তানের মা হতে চলেছেন লিসা
ছবি: সংগৃহীত
লিসা হেডন। তিনি একজন বলিউড অভিনেত্রী ও মডেল। সম্প্রতি লিসা ঘোষণা দিয়েছেন, তিনি তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। দিনো লালভানিকে বিয়ে করেছিলেন লিসা আর এ দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। লিসা জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা আর তৃতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন।
বলিউড হাঙ্গামার খবর, সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুসংবাদ জানিয়েছেন লিসা হেডন। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে লিসা ক্যাপশন জুড়েছেন, এই জুনে আসছে।
ভিডিওতে দেখা যায়, লিসা তার ছেলেকে জিজ্ঞেস করছেন, তুমি কি সবাইকে জানাবে, তোমার মাম্মির ভেতরের টাম্মিটা কে? তার উত্তর, বোন!
তার মানে দাঁড়াচ্ছে, দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের মা হতে চলেছেন লিসা হেডন। ২০১৭ সালে প্রথম পুত্রসন্তান জ্যাকের বাবা-মা হন দিনো লালভানি ও লিসা। এরপর তাদের কোলজুড়ে আসে আরেক পুত্রসন্তান লিও। আগামী জুনে তারা কন্যাসন্তানের জনক-জননী হচ্ছেন।
লিসা হেডনকে সবশেষ ‘এ দিল হ্যায় মুশকিল’ সিনেমায় দেখা যায়, এতে আরও অভিনয় করেন রণবীর কাপুর ও আনুশকা শর্মা। সিনেমাটি পরিচালনা করেছিলেন করণ জোহর।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!