পরিস্থিতি ঠিক হলে আবারো বায়োপিকের কাজ শুরু হবে বলে উল্লেখ করেন তিনি।
সাকিব আল হাসান বলেন- কথা বেশ অনেক দূরই এগিয়ে ছিল। গল্প লেখার কাজও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু করোনার কারণে সব থেমে গেছে। আশা করি, পরিস্থিতি ঠিক হলে সেই জায়গা থেকে আবার কাজ শুরু হবে। যদিও এটা করতে কিছুটা সময় লাগবে। তবে এর আপডেট কি তা আপাতত জানি না।
.png)
জীবনীভিত্তিক এ চলচ্চিত্রের নাম জানা যায়নি। এটি কে নির্মাণ করবেন তা-ও জানাননি সাকিব। তবে এতে সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশিরের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে জোর জল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায়। শিশিরের সঙ্গে চেহারায় মিল থাকায় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে এগিয়ে রাখছেন নেটিজেনরা।
অন্যদিকে সাকিব আল হাসানের চরিত্রের জন্য চিত্রনায়ক জিয়াউল রোশান ও ইয়াশ রোহানের নাম উঠে আসছে। যদিও এখনো কোনোকিছু চূড়ান্ত নয়।