শুধু তাই নয়, করোনার প্রভাব না থাকলে এতদিনে সিনেমাটির কাজও শুরু হয়ে যেত বলে জানান সাকিব।
তবে বেশ কিছু সূত্র থেকে জানা গেছে, ছবিটি বাংলাদেশ থেকে নয়, নির্মিত হবে মুম্বাই অর্থাৎ বলিউড থেকে। আন্তর্জাতিক মান বজায় রাখতেই ছবিটি নির্মাণ করবেন বলিউডেরই কোনো নামি পরিচালক। কিন্তু ছবিটির নাম কি হতে পারে সে ব্যাপারে কোন তথ্য এখনো জানা যায়নি। তবে সাকিবের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের কোন অভিনেতাকেই।
.png)
জানা গেছে, চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত হতে পারেন সাকিব নিজেও। আপাতত চলছে ছবিটির প্রস্তুতি। লেখা শুরু হয়েছে চিত্রনাট্য। এজন্য সাকিব আল হাসানের নানা তথ্য অনুসন্ধান করছে টিম।
ছবিতে মাগুরার ছেলে সাকিব আল হাসানের বিশ্বসেরা ক্রিকেটার হওয়ার গল্প ফুটে উঠবে। থাকবে নানা বাঁক ও উত্থান-পতনের গল্প।