ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বন্ধ হলো স্টার সিনেপ্লেক্স

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ৫ এপ্রিল ২০২১
বন্ধ হলো স্টার সিনেপ্লেক্স
ফাইল ছবি

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে সিনেমা হল খোলা রাখার সিদ্ধান্ত ছিলো প্রদর্শক সমিতির। কিন্তু লকডাউনে শপিংমল বন্ধ থাকার কারণে রাজধানীর সব স্টার সিনেপ্লেক্সও বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে সতর্কতামূলক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। যথাযথ স্বাস্থ্যবিধি পালন, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও দর্শকদের জন্য প্রবেশপথে এবং টিকিট কাউন্টারে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। 

পাশাপাশি নিজেদের স্টাফদের হ্যান্ড গ্লাভস ও মাস্ক ব্যবহারের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া প্রত্যেক শো শেষে জীবাণুনাশক ব্যবহার করে চেয়ার ও হলরুম পরিষ্কার করা হয়।

Advertisement

দর্শকদের উদ্দেশে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকলে নিজের সুরক্ষার জন্য সচেতন থাকবেন। পরিস্থিতি অনুকূল হলে আবার আমরা একসঙ্গে মিলিত হব, আপনাদের পদচারণায় মুখর হবে স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!