ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মিথিলার পথেই ফারিয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৬, ১২ ডিসেম্বর ২০২১
মিথিলার পথেই ফারিয়া
রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া- ফাইল ছবি

অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির এক গ্রাহক তিন তারকা শিল্পীর নামে প্রতারণার মামলা করেছেন। সেই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। তার পথেই হেঁটেছেন আরেক অভিনেত্রী শবনম ফারিয়া।

রোববার ফারিয়ার পক্ষে অ্যাডভোকেট জেসমিন সুলতানা জামিন আবেদন দায়ের করেন।

গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন।

Advertisement

তিনি জানান, ইভ্যালির চিফ গুডনেস অফিসার- সংগীতশিল্পী তাহসান, প্রধান বিপণন কর্মকর্তা-সোশ্যাল মিডিয়া তারকা আরিফ আর হোসাইন, প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে দেখে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা পান তিনি। অর্ডার দেন ৩ লাখ ১৮ হাজার টাকার বাইকের। তবে অনেক চেষ্টা করে সাত মাসেও পণ্য পাননি। তাই বাধ্য হয়ে মামলা করেছেন।

এ মামলার এক নম্বর আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও দুই নম্বর আসামি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দুজনেই কারাগারে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!