[ আইন-আদালত ]
ইভ্যালিকাণ্ডে তাহসান, মিথিলা ও ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
ফারিয়া, তাহসান ও মিথিলা। ফাইল ছবি
ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ৪ ডিসেম্বর ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছেন।
এতে ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।
মামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি আরো বলেন, মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তার তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছেন। তার টাকা তিনি এখনো উদ্ধার করতে পারেননি। তাই বাধ্য হয়ে মামলা করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!