ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবার চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্স

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৩, ২২ ডিসেম্বর ২০২১
এবার চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্স
ফাইল ছবি

দেশের প্রথম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স চট্টগ্রামে তাদের নতুন শাখা চালু করতে যাচ্ছে। 

বর্তমানে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, একেএস টাওয়ার ও সনি স্কয়ারে। 

চট্টগ্রামের চকবাজার এলাকার নবাব সিরাজুদ্দিন রোডের ‘বালি আর্কেড শপিং কমপ্লেক্স’-এ হবে শাখাটি। এটি স্টার সিনেপ্লেক্স এর সপ্তম শাখা। এছাড়া নির্মাণাধীন রয়েছে বগুড়া ও রাজশাহী শাখা। এগুলো আগামী বছরেই চালু করা হবে।

Advertisement

স্টার সিনেপ্লেক্স গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন শাখা খোলার ব্যাপারটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নতুন শাখা চালু উপলক্ষ্যে দ্য ক্যাসাব্লাংকার সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

২০০৪ সালের ৮ অক্টোবর পান্থপথের বসুন্ধরা সিটিতে ৩ স্ক্রিন নিয়ে চালু হয় দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। শুরু থেকেই তরুণ প্রজন্ম ও রুচিশীল দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে সিনেমা হলটি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!