রোববার সকালে ফ্যানেদের চমকে দিলেন শ্রাবন্তী। এদিন বাথটবে শুয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। গা ভর্তি ফেনা, আবক্ষ জলে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। তার বাঁকা চাউনি ধুকপুকানি বাড়াল ভক্ত মনের। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ফ্রেশ মর্নিং’।
তবে মাঘের সকালে শ্রাবন্তীর এই গোসলের ছবি দেখে হাঁ ফ্যানেরা। কেউ কেউ লিখেছেন, বাবা এতো সকালে স্নান, তোমাকে দেখে আমার ঠাণ্ডা লাগছে। কেউ কেউ আবার দুষ্টুমিতে ভরা মন্তব্য করেছেন, একটু ফেনাটা সরাও না।
.png)
এই মুহূর্তে নবাগত পরিচালক অয়ন দে-র ‘ভয় পেও না’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত নায়িকা। এই ছবিতে শ্রাবন্তীর নায়ক ওম সাহানি। ছবির শুটিং সেট থেকে একাধির ভিডিও, ছবি পোস্ট করেই চলেছেন নায়িকা।
এছাড়াও শ্রাবন্তীর হাতে রয়েছে ‘খেলাঘর’। এই ছবিতে ফের একবার দেবের সঙ্গে অভিনয় করবেন শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে শ্রাবন্তীর ‘কাবেবী অন্তর্ধান’ও। এই ছবিতে প্রসেনজিতের নায়িকা তিনি।