ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সবচেয়ে কম ভোট পাওয়ার লজ্জা পরীমনির

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ২৯ জানুয়ারি ২০২২
সবচেয়ে কম ভোট পাওয়ার লজ্জা পরীমনির
চিত্রনায়িকা পরীমনি- ফাইল ফটো

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়ে হেরে গেছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

কার্যকরী পরিষদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৭৯ ভোট পেয়ে লজ্জার হার গলায় ঝুলল এ চিত্রনায়িকার। 

যদিও নির্বাচনে তিনি প্রচারণা চালাননি। কিন্তু তার প্যানেল মিশা সওদাগর ও জায়েদ প্যানেলের বিরুদ্ধে বেশ ঝড় তুলেছিল।  এমনকি যে প্যানেলে পরীমনি ছিলেন সে প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছে। 

Advertisement

শনিবার ভোর সাড়ে ৪টায় এ ফল জানা গেছে। 

এ নির্বাচনে ১৯১ ভোট পেয়ে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। আর ১৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট।  

সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে মাসুম পারভেজ রুবেল ও ২১৯ ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডি এ তায়েব ১১২ ভোট ও রিয়াজ আহমেদ ১৫৬ ভোট পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ২১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত পেয়েছেন ১২৭ ভোট। ১৮৪ ভোট পেয়ে শাহানূর সাংগঠনিক সম্পাদক পদে জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলেক জান্ডার বো পেয়েছেন ১৫৫ ভোট।  

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন ২০৩ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন ১৩৬ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী নিরব হোসেন পেয়েছেন ১৩৪ ভোট। 

কোষাধ্যক্ষ পদে ১৯৩ ভোট পেয়ে আজাদ খান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ পেয়েছেন ১৪৬ ভোট।

কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচিত ১১ প্রার্থী হলেন- অঞ্জনা সুলতানা (২২৫), অরুণা বিশ্বাস (১৯২), অমিত হাসান (২২৭), আলীরাজ (২০৩), কেয়া (২১২), চুন্নু (২২০), জেসমিন (২০৮), ফেরদৌস (২৪০), মৌসুমী (২২৫), রোজিনা (১৮৫), সুচরিতা (২০১) ও পরীমনি (৭৯)।

এর আগে, শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১২মিনিটে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত। টান টান উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। কিন্তু ভোট কাস্ট হয়েছে ৩৬৫টি। বৈধ ব্যালট ৩৫৫টি, বাতিল হয়েছে ১০টি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: পরীমনি
লিংক সফলভাবে কপি হয়েছে!