ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আমি ও মিশা সওদাগর স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৪, ২৯ জানুয়ারি ২০২২
আমি ও মিশা সওদাগর স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান
চিত্রনায়ক জায়েদ খান ও অভিনেতা মিশা সওদাগর- ফাইল ফটো

শিল্পী সমিতির নির্বাচনে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, আমি জয়ী হলেও জয় উদযাপন করতে পারছি না। আমার সভাপতি মিশা সওদাগর ভাই পরাজিত হয়েছেন। ওনার জন্য আমার মন খারাপ। কারণ আমরা বিগত চার বছর স্বামী- স্ত্রীর মতো ছিলাম।

শনিবার সন্ধ্যায় এফডিসিতে এসে তিনি এসব কথা বলেন। 

এর আগে, শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। ২০২২-২৪ মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়া কাঞ্চনের কাছে ৫৩ ভোটে হেরেছেন মিশা সওদাগর।

Advertisement

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নিপুনের হারিয়ে জিতেছেন জায়েদ খান। কিন্তু জয়ী হলেও তার মন খারাপ। কারণ প্যানেলের সভাপতি সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগর হেরেছেন।

জায়েদ খান বলেন, মিশা সওদাগরের সঙ্গে আমার চার বছরের যাত্রা। এ চার বছর মিশা ভাই আর আমি স্বামী স্ত্রীর মতো ছিলাম। আমার আর তার মধ্য দারুণ বোঝাপড়া। আমরা একে অপরের কাজের পাল্‌সটা বুঝতে পারি। তার জন্য খুবই মন খারাপ আমার।

এদিকে, বেশ কিছু ভোট বাতিল হওয়ায় পরাজিত প্রার্থী নিপুন আবার ভোট গণনার জন্য আপিল করেছেন। সেই সঙ্গে দাবি করেছেন, প্রশাসন ভোটে অসহযোগিতামূলক আচরণ করেছে। এরই মধ্যে আপিল বিভাগ জানিয়েছে, ফলাফল অপরিবর্তীত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জায়েদ খান
লিংক সফলভাবে কপি হয়েছে!