এফডিসিতে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানিয়েছেন।
চলচ্চিত্রের শিল্পীরা চিত্রনায়ক জায়েদ খানকে অনেক ভালোবাসেন এবং তাকে সবসময় পদে দেখতে চান বলেও জানিয়েছেন এ অভিনেতা।
.png)
আরো পড়ুন>>> বিয়ের ৫ মাস না যেতেই স্ত্রীর গলা কেটে পালালেন স্বামী
জায়েদ খান আরো বলেন, অনেক শিল্পী আমার জন্য রোজা রেখেছেন। কারো কারো স্ত্রীও রোজা রেখেছেন। যাতে আমি জিততে পারি, তাদের ভালোবাসাতেই আমি জিতেছি।
এর আগে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর রোববার সংবাদ সম্মেলন ডেকেছিল ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল। সেই সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে জয়ী অভিনেতা জায়েদ খানের বেশকিছু ‘কথোপকথন’-এর স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনারও অভিযোগ করা হয়।
আরো পড়ুন>>> মেয়ে বিদেশে পড়তে যাওয়ায় পরিবার ‘একঘরে’
সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেন জায়েদ খান। একইসঙ্গে ভোট কেনার ‘মিথ্যা’ অভিযোগ ও ‘এডিটেড স্ক্রিনশট’ দেখিয়ে জায়েদ খানকে হেয় করার অভিযোগ এনে নিপুণের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন বলেও জানিয়েছেন এ চিত্রনায়ক।