[ বিনোদন ]
নতুন প্রেমিকের সঙ্গে দুবাইয়ে শ্রাবন্তী, সঙ্গে পুরো পরিবার
শ্রাবন্তী
শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী।
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া জুড়েই শুধুই তার দুবাই সফরের ছবি। সম্প্রতি সেখানে গিয়েছেন নায়িকা। নিছকই বেড়াতে, না কি কাজও রয়েছে তা জানা যায়নি।
তবে শ্রাবন্তীর সঙ্গে তার প্রেমিক অভিরূপ নাগচৌধুরীও দুবাইয়ে রয়েছেন। গত বছর মার্চ মাস থেকে শ্রাবন্তী ও অভিরূপ ডেট করছেন। বাইপাসের ধারের একই বহুতল আবাসনে থাকেন তারা। শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী।
.png)
অন্যদিকে রোশন সিং এর সঙ্গে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলা এখনো চলছে। অভিনেত্রী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে। এদিকে রোশনের বক্তব্য, তিনি বিবাহবিচ্ছেদ চান না শ্রাবন্তীর সঙ্গে। এই বিচ্ছেদপর্বের সময়েই অভিরূপ-শ্রাবন্তী কাছাকাছি আসেন।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!