ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীমণির বিয়ে ‘অবৈধ’, পাঠানো হলো আইনি নোটিশ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২২
পরীমণির বিয়ে ‘অবৈধ’, পাঠানো হলো আইনি নোটিশ
চিত্রনায়িকা পরীমণি- ফাইল ফটো

প্রায় ১০ বছর আগে বিয়ে করে স্বামীকে তালাক না দিয়ে ফের বিয়ে করেছেন চিত্রনায়িকা পরীমণি। সেটিকে অবৈধ অভিযোগ করে পরীমণি ও তার বর্তমান স্বামী অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী।

মঙ্গলবার রাতে পরীমণি ও রাজকে পাঠানো নোটিশের তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।

আগামী সাত কর্মদিবসে নোটিশের জবাব না এলে আইনি পদক্ষেপ নেয়ার কথাও বলা হয়েছে। আগের বিয়ে করা স্বামীকে তালাক না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই নোটিশ করা হয়েছে জানিয়ে যদি নথিপত্র থাকে, তাহলে সেটা যেন প্রকাশ্যে আনা হয়।

Advertisement

আইনজীবী নোটিশ দাতার দাবি, ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমণি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। এ সময় ১ লাখ টাকা কাবিনে কেশবপুর শহরের অফিসপাড়ার পাবলিক ময়দান এলাকার ফাতেমা মঞ্জিলে পৌরসভার কাজী এম ইমরানের হোসেনের মাধ্যমে বিয়েটি নিবন্ধন হয়।

এদিকে, ফেরদৌসকে তালাক না দিয়েই চিত্রনায়িকা পরীমণি গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার শরীফুল রাজকে বিয়ে করে আইন লঙ্ঘন করেছেন, এমন অভিযোগও আনা হয় নোটিশে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: পরীমণি
লিংক সফলভাবে কপি হয়েছে!