বর্তমানে রাজধানীতে নিজ বাসাতেই স্বামী শরীফুল রাজের ভীষণ কেয়ারের মধ্যে কাটছে পরীমনির সময়। রাজের কেয়ারিং এবং ভালোবাসায় বেশ আবেগাপ্লুত পরীও।
পরী জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শেষের দিকে কিংবা সেপ্টেম্বরের যেকোনো দিন পরীর কোলজুড়ে এ পৃথিবীর আলোর মুখ দেখার কথা তার সন্তানের। মাতৃত্বকালীন এ সময়টা যেন তার জীবনের পেছনে ফেলে আসা সব সময়ের চেয়ে মহামূল্যবাণ।
.png)
এ প্রসঙ্গে পরীমনি বলেন, সুস্থ আছি, ভালো আছি। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি। শুধু দোয়া করছি আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ রাখেন, ভালো রাখেন।
আরো পড়ুন>>> গীতিকার কাওসার চৌধুরী মারা গেছেন
এদিকে ভিন্ন এক প্রসঙ্গে পরীমনি জানান, মুক্তি প্রতীক্ষিত ‘মুখোশ’ সিনেমায় তাকে দেখা যাবে একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায়।
গত বছরের ১৭ অক্টোবর পরীমনি ও শরীফুল রাজ বিয়ে করেন। চলতি বছরের ২২ জানুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিকে পরীমনির ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা আছে এক কোটি ৫২ লাখেরও বেশি। প্রতিনিয়ত দেশ-বিদেশে তার ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে।
প্রসঙ্গত, শরীফুল রাজ ও পরীমনি একসঙ্গে অভিনয় করেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমায়। সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।