ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নাতাশার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ইলন মাস্ক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২২
নাতাশার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ইলন মাস্ক
ছবি: সংগৃহীত

স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাক্স নাকি প্রেমে পড়েছেন! অস্ট্রেলীয় অভিনেত্রী নাতাশা ব্যাসেটের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই বিজনেস টাইকুন। বিশ্বের শীর্ষ ধনী ৫০ বছর বয়সী টেসলার মালিকের নতুন প্রেমিকার বয়স ২৭ বছর।

২০২১ সালে বিশ্বের প্রথম ধনী ব্যক্তির তালিকায় উঠে এসেছিল ইলন মাস্কের নাম। তার সঙ্গে সিডনিতে জন্মগ্রহণ করা অভিনেত্রী নাতাশা ব্যাসেটকে দেখা গেছে স্পেসএক্স বসের ব্যক্তিগত জেট বিমান গুল্ফস্ট্রিমে। লস অ্যাঞ্জেলে একসঙ্গে দেখা যায় তাদের।

জানা যায়, মাস্কের সঙ্গে গ্রিমাসের সঙ্গে বিচ্ছেদের পরই নাতাশার সঙ্গে তার নতুন সম্পর্কের সূত্রপাত। এলন মাস্কের প্রথম স্ত্রী লেখক জাস্টিন মাস্কের পাঁচটি সন্তান রয়েছে। এরপর ব্রিটিশ অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এরপর কানাডিয়ান গায়িকা গ্রিমাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাস্ক। গ্রিমাস আর মাস্কের তিন বছরের বিবাহিত জীবনে এক বছরের পুত্র সন্তান রয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গ্রিমাসের সঙ্গে সম্পর্কের বাঁধন ছিঁড়ে যায় এলন মাস্কের। তারপরই অস্ট্রেলিয়ান অভিনেত্রী নাতাশা ব্যাসেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান টেসলার কর্ণধার।

Advertisement

 

 

 

অস্ট্রেলিয়ান অভিনেত্রী নাতাশা ব্যাসেট  সম্প্রতি বাজ লুরমানসের মুভিতে অভিনয় করেছেন। সিডনিতে নাতাশার ছোটবেলা কাটলেও, ২০১৯ সালে নিউইয়র্কে পাড়ি দেন তিনি। সেখানের ড্রামা স্কুলে ভর্তি হন তিনি। বর্তমানে অভিনেত্রী, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে কাজ করছেন।

ইলন মাস্কের একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমটির কাছে দাবি করেছে, মাস্ক ও ব্যাসেট কয়েক মাস ধরে ডেটিং করছেন; একসঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন। যদিও এ প্রসঙ্গে এখনও দুজনের কেউ মুখ খোলেননি।

২০১৬ সালে মার্কিন সংগীত শিল্পী এবং অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্সের বায়োপিক ‘ব্রিটনি এভার আফটার’-এ নাম-ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন নাতাশা ব্যাসেট।

জর্জ ক্লুনি, স্কারলেট জোহানসন ও চ্যানিং টাটুমের মতো সুপারস্টারদের সঙ্গে অভিনয় করেছেন নাতাশা। আগামীতে তাকে কিংবদন্তি কণ্ঠশিল্পী এলভিস প্রিসলির বায়োপিকে তার প্রথম প্রেমিকা ডিক্সি লকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সিনেমার নাম ‘কিং অব রক অ্যান্ড রোল’। এ সিনেমায় আরও অভিনয় করবেন অস্টিন বাটলার ও টম হ্যাঙ্কস।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!