ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সাধারণ সম্পাদকের চেয়ারে আজই বসবেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩১, ২ মার্চ ২০২২
সাধারণ সম্পাদকের চেয়ারে আজই বসবেন জায়েদ খান
জায়েদ খান। ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে জায়েদ খান আজই বসবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বুধবার (২ মার্চ) হাইকোর্টের রায়ের পর জায়েদ খানের আইনজীবীরা এ তথ্য জানান।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

Advertisement

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

কিন্তু এখানেই শেষ হয়নি শিল্পী সমিতির পদ নিয়ে লড়াই। এই রায়ের পর নিপুণ আক্তার আবারো আপিল করবেন বলে জানা গিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!