ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নতুন মডেলের সঙ্গে রোমান্সে মেতেছেন ইমরান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০১, ২ মার্চ ২০২২
নতুন মডেলের সঙ্গে রোমান্সে মেতেছেন ইমরান
ফাইল ছবি

গত এক দশকে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই সময়ের আলোচিত গায়ক-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এ বছর ডাবল রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে নিজর অবস্থানকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

এবার শ্রোতাদের নতুন গান উপহার দিতে যাচ্ছেন ইমরান। যার শিরোনাম ‘কে রাখে আমারে’। গানটির কথা ও সুর দিয়েছেন তরুণ গায়ক-সুরকার জিসান খান শুভ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির সংগীতায়োজনও করেছেন ইমরান।

ত্রিভুজ প্রেমের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে ইমরানের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন মডেল সেমন্তী সৌমি। সঙ্গে আছেন আদর আহমেদ।

Advertisement

নতুন গান প্রসঙ্গে ইমরান বলেন, জিসান খান শুভ আমার পছন্দের একজন সুরকার। তার গীতিকবিতা গুলোও চমৎকার। প্রথমবার জিসানের কথা ও সুরে গান করলাম। গান-ভিডিও মিলে শ্রোতা-দর্শকরা ভিন্ন কিছু চমক পাবে। আশা করি সবার ভালো লাগবে।

আগামী ১০ মার্চ ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে। পাশাপাশি শোনা যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!