আজ ৯ এপ্রিল নরসিংদীতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন নিপুণ-ইমন। এর মধ্যে দিয়ে কাজে ফিরলেন এই দুজন। ইমন জানান, একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তারা নরসিংদী অবস্থান করছেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর নিপুণ-ইমন একসঙ্গে কাজ করছেন।
দুজনে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে-‘মারুফের চ্যালেঞ্জ’(২০১২), ‘শিউলিমনি’(২০১২), ‘এই তো ভালোবাসা’ (২০১৩), ‘মায়ের মমতা’ (২০১৪) ও ‘তবুও তুমি আমার’ (২০১৫)। ছোটপর্দায়ও তারা একসঙ্গে কাজ করেছেন।
.png)