রণবীর-আলিয়ার বিয়ের খবরটি আগে থেকে জানতে ভারতীয় অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি। আলিয়া-রণবীরের সঙ্গে ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং একসঙ্গে করেছেন চূর্ণী। আর ওই সময়ে বিয়ে নিয়ে আলিয়ার সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী।
রণবীর-আলিয়ার ডেস্টিনেশন ওয়েডিং করার পরিকল্পনা ছিল। কিন্তু পরে পরিবারের সদস্য, নিকটাত্মীয়দের নিয়ে ছিমছামভাবে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কোথায় হবে আলিয়া-রণবীরের বিয়ে- তা নিয়েও বিস্তর জল্পনা হয়। প্রথমে আর কে হাউস, পরে আর কে স্টুডিও এবং কৃষ্ণারাজ বাংলোর কথা শোনা যায়। তবে বরাবরই বিয়ের স্থান ছিল রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’।
.png)
কিন্তু ঘোড়ায় চেপে বিয়ে করতে না যাওয়ার কারণ কী। তা ব্যাখ্যা করে চূর্ণী বলেন, ‘‘বাস্তু’-তে ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার ইচ্ছা ছিল রণবীরের। কিন্তু বাধ সাধেন আলিয়া। আবাসনের অন্দরে ঘোড়া নিয়ে গেলে সমস্যা হতে পারত। তাই রণবীরকে বারণ করেন তিনি। সেকথা মেনেও নেন রণবরীর। বাস্তুর অন্দরেই সমস্ত অনুষ্ঠান হয়েছে।
বিয়ের পর পাপারাজ্জিদের সামনে এসে ছবি তোলার আবদার মিটিয়েছেন তারকা দম্পতি। এরপর রিসেপশন সেরেছেন। গতকাল কাজে যোগ দিয়েছেন রণবীর কাপুর। আর আলিয়া মঙ্গলবার (১৯ এপ্রিল) কাজে ফিরবেন বলেও জানান চূর্ণী।