ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘তন্দুরি চিকেন’-এ নিরামিষভোজী মারজুক রাসেল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৭, ২০ এপ্রিল ২০২২
‘তন্দুরি চিকেন’-এ নিরামিষভোজী মারজুক রাসেল
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কবি ও গীতিকার হলেও বর্তমান সময়ে অভিনেতা হিসেবেই বেশি পরিচিত মারজুক রাসেল। আসছে ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে।

ব্যক্তিজীবনের খাওয়াদাওয়াও নিয়েও সামাজিকমাধ্যমে তুমুল জনপ্রিয় মারজুক। নিরামিষভোজী দাবি করে ফেসবুকে তেল ছাড়া রান্না নিয়ে সরব ‘হাওয়া দেখি বাতাস খাই’ বইয়ের এই লেখক। তবে সেই মারজুক এবার আসছেন ‘তন্দুরি চিকেন’ নিয়ে।

তাহলে নিরামিষভোজী মারজুক কি চিকেন খাওয়া শুরু করেছেন? এমন প্রশ্ন আসতেই পারে। বাস্তবে তিনি চিকেন খাবেন না; এই শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকটি আসন্ন ঈদে এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে।  

Advertisement

রাজিবুল ইসলাম রাজিবের গল্পে ‘তন্দুরি চিকেন’ নাটকটি নির্মাণ করেছেন মেহেদী রনি। মারজুক ছাড়াও এতে অভিনয় করেছেন সেমন্তি সৌম, আবদুল্লাহ রানাসহ অনেকেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!