এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের একটি পায়ের ছবি পোস্ট করে তিনি জানান, আমি এই পৃথিবীতে তোর থেকে সুন্দর কিছু দেখিনি।
গত মধ্যরাতে আবারও ফেসবুকে স্ত্রী ও সন্তানসহ একটি পোস্ট করেন সিয়াম আহমেদ। ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, সকল প্রশংসা আল্লাহর প্রতি। যার আর্শিবাদে আমাকে ও আমার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীকে একজন পুত্র সন্তান দিয়েছেন। পৃথিবীতে নতুন এই শিশুর আগমনে আমরা দুজনই আনন্দিত। দয়া করে সবাই আমাদের জন্য দোয়া করবেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।
.png)
সিয়ামের দেওয়া এই পোস্টটিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ইতোমধ্যেই ১ লক্ষ ৩৬ হাজারের বেশি নেটজনতা সেখানে রিয়্যাক্ট জানিয়েছেন। এ ছাড়াও কমেন্ট বক্সে ৪ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। শেয়ার হয়েছে প্রায় ৯শ। সেখানে মন্তব্য করেছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। সবাই নবজাতকের সুস্বাস্থ্য ও নেকহায়াত কামনা করেছেন। পাশাপাশি নব্য পিতাকে পুনরায় অভিনন্দন জানাচ্ছেন।
সিয়াম-অবন্তী দম্পতি এখনও নবজাতকের নাম জানাননি। এ প্রসঙ্গে সিয়াম বলেছিলেন, এখন ছেলের নাম বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে সন্তানের নাম জানাব।
প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম আহমেদ। হঠাৎ করেই তাদের বিয়ের সানাই বেজে ওঠে। ঠিক তেমনি গত বছরের ডিসেম্বরে স্ত্রী অবন্তীর পেটে চুম্বনরত ছবি অন্তর্জালে প্রকাশ করেন বাবা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন সিয়াম। এবার তারা দুই থেকে তিন হয়েছেন।