তিনি বলেন, আলাদা ভাষা ও আলাদা সম্প্রদায়ের মানুষ তেলেগুরা। চেষ্টা করেছি তাদের কথা নির্মাণশৈলীর মাধ্যমে ফুটিয়ে তোলার। এদেশে তাদের গোড়াপত্তন, প্রাপ্তি-অপ্রাপ্তি, না বলা কথা সবই থাকবে ‘চাদরটা সরিয়ে দাও’ শীর্ষক প্রামাণ্যচিত্রটিতে। এর মাধ্যমে মানুষ অনেক অজানাকে জানতে পারবেন। বুঝতে পারবেন তেলেগুদের চলার পথ, সাধারণের তুলনায় কতোটা অমসৃণ।
রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ শেষে প্রামাণ্য চিত্রটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির প্রযোজনায় এর কাহিনীচিত্র লিখেছেন নির্মাতা ইমতিয়াজ মেহেদী হাসান নিজেই।
.png)
তেলেগু ডেভেলপমেন্ট সোসাইটি ও বার্তাকক্ষ’র সার্বিক সহযোগিতায় শিগগিরই প্রামাণ্য চিত্রটি অন্তর্জালে উন্মুক্ত করা হবে।