আলিয়া ভাটের সঙ্গে আসামের ওই তরুণীর এতটাই মিল যে, অনেকেই তাকে নায়িকার ‘ফটোকপি’ হিসেবে আখ্যা দিচ্ছেন। প্রথম দেখায় দুজনকে আলাদা করার উপায় নেই। চুলের স্টাইল থেকে শুরু করে মুখের ডিম্পল সবেতেই যেন হুবহু মিল।
.png)
প্রসঙ্গত, একজন মানুষের মতো দেখতে সারাবিশ্বে মোট সাতজন মানুষ আছে, এমন ধারণা অনেকের। বহু আগে থেকেই এমন কথা প্রচলিত আছে। আবারো সেই প্রমাণ মিলল!
অবশ্য এর আগেও বলিউডের তারকাদের মতো দেখতে অনেকেরই সন্ধান মিলেছে। সেই তালিকায় আছেন- শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সাইফ আলি খান, কারিনা কাপুরসহ অনেকেই। এবার যোগ হলেন রণবীরপত্নী আলিয়া ভাট।