ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার ‍মুখে নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ২৭ মে ২০২২
সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার ‍মুখে নার্গিস ফাখরি
ছবি: সংগৃহীত

বলিউড তারকা নার্গিস ফাখরি এবার বন্ধুর ফার্ম হাউসে সাইকেল চালাতে চালাতে দুর্ঘটনার শিকার হলেন। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী হয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সাইকেল চালাতে চালাতে ভিডিও শুট করা হচ্ছিলো, আর পিছনে তাকাতে গিয়ে বিপত্তির মুখে পড়লেন অভিনেত্রী। ব্যালেন্স সামলাতে না পেরে পাশের নীচু জমিতে উল্টে পড়লেন তিনি। যদিও দুর্ঘটনার পর ভালো আছেন তিনি।

জানা গেছে, যুক্তরাজ্যে  নার্গিসের এক বন্ধুর ফার্মহাউসে এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। 

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ধরা দিয়েছেন নার্গিস। এই বিশ্ব চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে দেখা গেছে তাকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!