পিরিয়ডের প্রথম দিনে বিমানবন্দরে উরফির অদ্ভুত কাণ্ড!
বলিউডে এখন গভীর বিষাদের ছায়া। কারণ জনপ্রিয় গায়ক কেকে-র অকাল মৃত্যু। গতকালই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কিন্তু বলিউডে এমন অনেকেই আছেন, যারা সব সময় নিজেদের নিয়েই ব্যস্ত থাকেন। কেকে-র মৃত্যুতে যেখানে সকলে শোকবার্তা জানাচ্ছেন, সেখানে কেউ কেউ একেবারে চুপ। তারা ব্যস্ত নিজেদের রোজকার কাণ্ড কারখানাতেই। তাদের মধ্যে অন্যতম উরফি জাভেদ।
যদিও বলিউডে তেমন কিছু তিনি করে উঠতে পারেননি তিনি। নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচয় দেন উরফি। ইনস্টাগ্রামে তার কয়েক লাখ ফলোয়ার। সেই সঙ্গে হাতে অনেক ফটোশ্যুট, মডেলিং ও বিজ্ঞাপনের কাজ। এসব নিয়েই উরফির রোজগার কোটি টাকার বেশি।
বেশিরভাগ সময়েই উরফিকে দেখা যায় অদ্ভুত সব পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়তে। কখনও অনাবৃত উর্ধাঙ্গ। আবার কখনও প্যান্ট কেটে টপ বানিয়ে পরে চলে আসেন শপিং মলে। কখনও চলে যাচ্ছেন বস্তি এলাকায়, সেখানে মানুষ তাকে ঘিরে ধরছে।
.png)
সম্প্রতি উরফিকে একেবারে অন্য রূপে দেখা গেল। বিমানবন্দরে মাঝে মধ্যেই যা খুশি পোশাকে চলে যান উরফি। যা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, আপনি কোথাও যান বিমানে করে? নাকি শুধু ফটোশ্যুট করাতে যান?
এই দিন উরফিকে দেখা গেল সাদা স্লিভ লেস সালোয়ার-কামিজে। গলায় আকাশ-রঙা ওড়না। অন্য দিনের মতো ছটফট করছেন না। তা দেখে পাপারাৎজিদের একজন প্রশ্ন করেন, ‘‘কী হয়েছে? শরীর খারাপ?’’ উরফির সোজা জবাব, ‘‘পিরিয়ডস। প্রথম দিন।’’ তা শুনেই একজন বলেন, লোকে বলে পিরিয়ডস হলে ছুঁতে নেই? সঙ্গে সঙ্গে সেই পাপারাৎজিদের একজনকে ছুঁয়ে দেন উরফি। বলেন, ‘‘নাও তোমায় ছুঁয়ে দিলাম। এবার তুমি অচ্ছুৎ হয়ে গেলে। এসব কথা কে বলে? আমাদের এখানে তো কেউ বলে না। আপানার ওখানে বলে হয়তো।’’
এসব বলেই মাথাভর্তি রাগ নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যান উরফি জাভেদ। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়।