ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সীতাকুণ্ডে বিস্ফোরণে আহতদের জন্য শাকিবের প্রার্থনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে বিস্ফোরণে আহতদের জন্য শাকিবের প্রার্থনা
ছবি: সংগৃহীত

সামজিক যোগাযোগমাধ্যমে সর্বদা সরব থাকেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সিনেমার বাইরেও বিভিন্ন বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।

শোক ছুঁয়ে গেছে ঢাকাই সিনেমার এই অভিনেতাকে। তেমনটা প্রকাশ পেয়েছে তার একটি পোস্টে। সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব লিখেছেন, চট্টগ্রামের জন্য প্রার্থনা।

এতে বোঝা গেছে, অগ্নিদগ্ধদের জন্য মন কাঁদছে শাকিবের। পোস্টের মন্তব্যের ঘরে এই অভিনেতার অনুরাগীরাও অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য শোক প্রকাশ করছেন।

Advertisement

শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালবাহী কনটেইনার ছিল। রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যসহ অনেকে অগ্নিদগ্ধ হন।

পরিস্থিতি সামাল দিতে সেখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট। ইতোমধ্যেই তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জানা গেছে, এর মধ্যে ৩৩ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছে দুই শতাধিক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!