ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রতিকূল আবহাওয়ায় ভেঙ্গে গেলো কোক স্টুডিও স্টেজ, খবরটি ভূয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৩, ৯ জুন ২০২২
প্রতিকূল আবহাওয়ায় ভেঙ্গে গেলো কোক স্টুডিও স্টেজ, খবরটি ভূয়া
ফাইল ছবি

আজ বৃহস্পতিবার (৯ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা সময়ের আলোচিত ‘কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্ট’। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর দেড়টায় এই মেগা কনসার্টের গেট ওপেন হয়ে যাওয়ার কথা। আর বিকেল ৪টায় শুরু হওয়ার কথা কনসার্ট তথা শিল্পীদের পরিবেশনা। তবে এদিন সকাল থেকে হওয়া বৃষ্টির কারণে পিছিয়ে গেছে এই কনসার্ট।

কনসার্ট পিছানোর সঙ্গে সঙ্গেই কোক স্টুডিওর স্টেজ নিয়ে গুজব ছড়ানো শুরু হয়ে যায়। অনেকেই বলছেন- প্রতিকূল আবহাওয়ার কারণে ভেঙ্গে গেছে কোক স্টুডিওর স্টেজ। কিন্তু আসলে ঘটনা মোটেও এমন নয়। বরং স্টেজে পাশে রাখা কিছু ব্যাক ড্রপ সরে যায়। আর সেগুলো ইতোমধ্যেই ঠিক করতে কাজ করছেন কোক স্টুডিও কর্মীরা।

এদিকে আবহাওয়ার কারণে কিছুটা পিছিয়ে যায় কোক স্টুডিওর লাইভ কনসার্টটি। তখন জানা যায় বিকেল ৪টা থেকে শুরু হবে কনসার্ট। কিন্তু এর কিছুক্ষণ পরেই আবার কোক স্টুডিওর ভেরিফাইড পেজ থেকে জানানো হয়- আবহাওয়ার প্রতিকূলতার কারণে আমরা ৫টায় গেট ওপেন করতে পারছিনা। অনুগ্রহপূর্বক আরেকটু সময় অপেক্ষা করুন।

Advertisement

এরআগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্ট শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। পরবর্তী আপডেট জানানো হবে বিকেল ৪টায়।

এদিকে এই আয়োজনের সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব বলেছেন, দেরি হচ্ছে। তবে এই শো অবশ্যই হবে।

এই কনসার্টে গান করার কথা কিংবদন্তি ব্যান্ড তারকা জেমসের। এছাড়াও থাকছেন সংগীত জগতের আরো কয়েকজন তারকা। যেমন ফোক সম্রাজ্ঞী মমতাজ, ব্যান্ড তারকা মিজান, দুই বাংলাজয়ী শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাই প্রমুখ। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।

কোকা-কোলা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকরা। আগামী নভেম্বরে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। এ উপলক্ষ্যে ফিফা ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়েছে। বাংলাদেশে ট্রফিটি এসেছে ৮ জুন। থাকবে ৩৬ ঘণ্টা। এই ট্রফি আগমন উপলক্ষেই কোক স্টুডিও কনসার্টের আয়োজন করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!