ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্থগিতের সিদ্ধান্ত বাতিল, রাত ৮টায় শুরু কোক স্টুডিও কনসার্ট

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৩, ৯ জুন ২০২২
স্থগিতের সিদ্ধান্ত বাতিল, রাত ৮টায় শুরু কোক স্টুডিও কনসার্ট
ফাইল ছবি

নানা নাটকীয়তার শেষে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হতে যাচ্ছে তারকাসমৃদ্ধ কোক স্টুডিও বাংলা কনসার্ট।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ।

এর আগে বিকেলে এ কনসার্ট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

Advertisement

সে সময় আয়োজক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন জানিয়েছিলেন, মাঠে জমে যাওয়া পানি নিষ্কাশন থেকে শুরু করে ভেন্যু ঠিক করতে আমাদের চার ঘণ্টার মতো সময় লাগবে। কনসার্টের গেট ১টা ৩০ মিনিটে খোলার কথা থাকলেও বিকেল ৫টায় গেট খোলা হবে এবং কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়। কিন্তু শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল।

চলতি বছরে দেশের সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বলা হচ্ছিল এই কনসার্টকে। বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে এ কনসার্টের আয়োজনে কনসার্ট উপভোগ ছাড়াও দর্শক শ্রোতারা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।

এই কনসার্টে গাওয়ার কথা ছিল নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালন সহ কোক স্টুডি বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!