ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্লাস সাইজ নারীদের নিয়ে প্রথমবারের মতো সুন্দরী প্রতিযোগিতা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩২, ১৪ জুন ২০২২
প্লাস সাইজ নারীদের নিয়ে প্রথমবারের মতো সুন্দরী প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

আমাদের সমাজে বডি শেমিং নিয়ে অসম্মানজনক মন্তব্য প্রায়ই শোনা যায়। সমাজের এই ধারার পরিবর্তনের লক্ষ্যে স্থূলকায় নারীদের নিয়ে বাংলাদেশ আয়োজিত হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা। এর নাম দেওয়া হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’।

গত শনিবার প্রতিযোগিতাটির অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়। উক্ত রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক ইমন, ডিরেক্টর প্রবির রয় চৌধুরি, নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী, ডিজাইনার পোর্শিয়া, কনসালটেন্ট তাওহীদা রহমান ইরিন , ফ্যাশন ডিজাইনার সিলভি মাহমুদ ব্লগার লিয়োনা রাহমান ডাক্তার লাইলা নুর নাজনিন এবং সিনিয়র নিউজ প্রেজেন্টার মুমতাহিনা হাসনাত রিতু প্রমুখ।

মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ এর আয়োজকরা জানান, বিজয়ীকে দুবাই ভ্রমণ ছাড়াও বিভিন্ন ব্র্যান্ড থেকে অসংখ্য উপহার প্রদান করা হবে। এছাড়াও বিজয়ীকে অভিনয় এবং র্যাম্পে হাঁটার সুযোগ দেওয়া হবে।

Advertisement

অপরদিকে প্রতিযোগীদের র্যাম্পে হাঁটাসহ মিডিয়াতে কাজের সাহায্য এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহযোগিতা করাবে আয়োজকরা। অন্যদিকে, এ আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত প্রতিযোগীরাও।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!