ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কৃষ্ণাঙ্গ মডেলের সঙ্গে শ্রাবন্তীর ছবি ফাঁস, নোংরা আক্রমণ নায়িকাকে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:০২, ১৬ জুন ২০২২
কৃষ্ণাঙ্গ মডেলের সঙ্গে শ্রাবন্তীর ছবি ফাঁস, নোংরা আক্রমণ নায়িকাকে
ছবি: সংগৃহীত

প্রেম থেকে স্বামীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা সব বিষয় ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে অভিনেত্রী শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছেন নতুন প্রসঙ্গ নিয়ে। এবার বলিউড ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী! সঙ্গে রয়েছেন এক কৃষ্ণাঙ্গ মডেল।

নতুন এই সিনেমার শুটিং চলছে লন্ডনে। শ্রাবন্তীর সহশিল্পী ওই কৃষ্ণাঙ্গ মডেলের নাম ইদ্রিস ভার্গো। ওই মডেলই শ্রাবন্তীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে লিখেছেন, ‘আমার প্রথম বলিউড প্রজেক্ট, সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে।’

শ্রাবন্তী ও ইদ্রিস ভার্গোর এই ছবির নিচে নোংরা মন্তব্যের ছড়াছড়ি। অধিকাংশ মন্তব্যেই যৌন ইঙ্গিত করেছে অনুসারীরা। তবে কেউ কেউ আবার ইদ্রিসের ক্যাপশন শুধরে দেয়ার চেষ্টা করেছেন।

Advertisement

জানা গেছে, ইদ্রিস ভার্গো একজন পেশাদার বক্সার। এর পাশাপাশি মডেলিং, অভিনয় করেন। তিনি ও শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ক্রুশল আহুজা ও দিতিপ্রিয়া রায় প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসকে মুভিজ।

এই মুহূর্তে লন্ডনে পরিচালক রবিন নাম্বিয়ারের ছবির শ্যুটিং করছেন শ্রাবন্তী। এই ছবিতে শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন ক্রুশল আহুজা ও দিতিপ্রিয়া রায়। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে এসকে মুভিজ।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!