সম্প্রতি বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট সুখবর জানিয়েছেন মা হওয়ার। বিয়ের ৩ মাসের ভেতরে মা হতে যাওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের স্বীকার হচ্ছেন এই অভিনেত্রী। এবার তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা।
এই বলিউড অভিনেত্রীর মতে বিয়ের আগে যৌনতা এবং মাতৃত্ব নিজস্ব বিষয়। তিনি বলেন, বিয়ের আগে যৌনতা বা প্রেগন্যান্সি আলিয়ার নিজস্ব বিষয়, অন্যের জ্বলছে কেন!
.png)
দিয়া আরো বলেন, বিয়ের আগে সঙ্গম, কিংবা মাতৃত্বের বিষয়কে অনেকেই খারাপ চোখে দেখেন। আমি মনে করি এটা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ, অপছন্দের বিষয়। যেকোনো মানুষের নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে। আমরা এতটাও প্রগতিশীল হয়েছি, যতটা আমরা দেখাই।
গত ১৪ এপ্রিলে জমকালো আয়োজনে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেন রণবীর কাপুর। তবে বিয়ের মাসেই আলিয়া ভাটের মা হতে চলার খবর ফাঁস হয়েছিল একবার।