ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট হয়, যেখানে এক খুদে মেয়েকে দেখা যায় 'গাঙ্গুবাঈ' লুকে। ছবির জনপ্রিয় লুক, সাদা শাড়ি, লাল টিপে আলিয়া ভাট। সেই লুকেই দেখা গেল এক খুদে কন্যাকে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে সে লেখে, 'এই ভিডিওটি সবচেয়ে মিষ্টি অভিনেত্রী আলিয়া ভাটের জন্য।' অভিনেত্রী আলিয়া ভাটকে ভিডিওটি ট্যাগও করা হয়েছে। 'গাঙ্গুবাঈ' আলিয়াকে নকল করে বিখ্যাত 'নমস্কার' পোজও করে ওই খুদে।
ভিডিও পোস্ট হওয়ার পর থেকে এখনো পর্যন্ত তাতে মোট ভিউজ হয়েছে ১৮৪ হাজার। লাইক পড়েছে ২৭ হাজার। প্রশংসায় ভরিয়েছেন সব নেটিজেনরা।
.png)
প্রথমে ঠিক ছিল আলিয়া ভাট অভিনীত এই ছবিটি মুক্তি পাবে ১৮ ফেব্রুয়ারি। ছবিটি মুক্তির নতুন তারিখ হয় ২৫ ফেব্রুয়ারি ২০২২।
আগেই ঘোষণা করা হয়েছিল যে এই ছবি বিশ্বের দরবারে তুলে ধরা হবে ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেই সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি।
দেখুন << ভিডিও>>