ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কারো নামে কোরবানির গরুর নামকরণ নিয়ে চটেছেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮, ৬ জুলাই ২০২২
কারো নামে কোরবানির গরুর নামকরণ নিয়ে চটেছেন ওমর সানী
নায়ক ওমর সানী

ঢাকাই ছবির নব্বই দশকের নাম্বার ওয়ান হিরো ওমর সানী। প্রায়ই নানা বিষয়ে সরব দেখা যায় তাকে। তিনি এবার সোশ্যাল মিডিয়ায় বেশ চটেছেন কোরবানির পশুর নামকরণ নিয়ে। 

ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বড় আকারের গরুগুলোকে ‘বস’, ‘রাজাবাবু’, ‘টাইগারবাবু’, ‘ডন’, ‘কালামানিক’সহ নানা ধরনের নাম দিয়ে থাকেন খামারিরা। কেউ কেউ আবার মানুষের নামেও নামকরণ করে থাকেন। উদ্দেশ্য একটাই, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ। ওমর সানীর ভাষ্যে, মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয়।

মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না।’

Advertisement

নায়কের পরামর্শ, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।’

আরো পড়ুন> অনেক তর্ক-বিতর্ক শেষে মুক্তি পাচ্ছে ‘পরাণ’

কোরবানির পশুর হাটে তোলার আগে নিজের পালিত গরুর বিভিন্ন নাম দিয়ে থাকেন খামারিরা। কেউ কেউ অনেক আগে থেকেই প্রিয় প্রাণীটির নাম দিলেও, বেশির ভাগই বাড়তি আকর্ষণের লক্ষ্যে নামকরণ করেন। এক্ষেত্রে তারা বেছে নেন আলোচিত-সমালোচিত নামগুলো।

এবারের কোরবানির হাটে ‘জায়েদ খান’, ‘হিরো আলম’, ‘পদ্মা’, ‘সেতু’ এমন বিভিন্ন নামের গরু উঠেছে। যেগুলো নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। গরুগুলোর দামও হাঁকা হচ্ছে মোটা অংকে। মূলত নামের কারণেই গরুগুলো আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!