ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দেশের জনসংখ্যা বাড়বে বলে ১০ বছরেও সন্তান নেননি রামচরণ পত্নী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ১৫ জুলাই ২০২২
দেশের জনসংখ্যা বাড়বে বলে ১০ বছরেও সন্তান নেননি রামচরণ পত্নী
ছবি: সংগৃহীত

তেলেগু সুপারস্টার রামচরণের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। ২০১২ সালে বিয়ে করেছেন বান্ধবী উপাসনা কামিনেনি কোনিদেলারকে।

দাম্পত্য জীবনের ১০ বছর একসঙ্গে কাটালেও এখনো ঘরে নতুন অতিথির আগমন ঘটেনি। এ নিয়ে ভক্তদেরও কৌতূহলের শেষ নেই। 

তারকাদের প্রেম-বিয়ে-বিচ্ছেদ সংক্রান্ত ওয়েবসাইট বলিউড শাদিস ডটকম এক প্রতিবেদনে জানাচ্ছে, সম্প্রতি এক অনুষ্ঠানে উপাসনা বলেছেন, এই মুহূর্তে সন্তান নেওয়ার কোনো পরিকল্পনাই নেই তাদের। ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা ভেবেই এই সিদ্ধান্ত।

Advertisement

এর আগেও এ প্রসঙ্গে রামচরণ জানিয়েছিলেন, সিনেমাই তার ভালবাসা। সিনেমায় মনোযোগ দিতে এই মুহূর্তে সন্তান নিতে অপ্রস্তুত তিনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!