ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীমনিকে উদ্দেশ্য করে রাজ বললেন- নিজেই টিকিট পাচ্ছি না

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২০, ১৬ জুলাই ২০২২
পরীমনিকে উদ্দেশ্য করে রাজ বললেন- নিজেই টিকিট পাচ্ছি না
পরীমনি এবং রাজ

রোববার (১০ জুলাই) ঈদের দিন দেশের ১১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। প্রথম দিনই দর্শকের প্রতিক্রিয়া জানতে স্টার সিনেপ্লেক্সে যান সিনেমাটির অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতা। দর্শকের উচ্ছ্বাস ভিডিওবন্দি করে শেয়ার করেছেন তারা।

এভাবেই যখন প্রচারণা চালিয়ে যাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা, তখন পিছিয়ে নেই তার স্ত্রী পরিমনিও। সশরীরে তাদের সঙ্গে না থাকতে পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

গত বছর জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। এখন তাদের দুই থেকে তিন হওয়ার অপেক্ষা। নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রহর গুনছেন এ দম্পতি।

Advertisement

অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েই হাতে থাকা সিনেমাগুলোর কাজ ঝটপট শেষ করেছেন পরীমনি। বর্তমানে পুরোপুরি বিশ্রামে আছেন নায়িকা।

তবে স্বামী রাজের মুক্তিপ্রাপ্ত সিনেমা স্ত্রীকে সঙ্গে নিয়ে দেখার কথা ছিল। কিন্তু আপাতত রাজ পারছেন না বলেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, Eid Mubarak my lucky champ. তোমাকে কে নিয়ে ‘পরাণ’ দেখব বলেছিলাম প্রথম সপ্তাহে। কিন্তু নিজেই টিকিট পাচ্ছি না মাই ডিয়ার ওয়াইফ। নেক্সট উইক...।

প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত সিনেমাটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। আপাতত সিনেমার প্রচারণা ও দর্শকদের সঙ্গে বিভিন্ন হলে ‘পরাণ’ দেখায় ব্যস্ত সময় পার করছেন রাজ। আর তাই দেরিতে ডক্টর চেকআপে নিয়ে গেলে স্বামীর ওপর রাগ পুষে রাখননি পরী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!