গত ২৭ মে পূর্ণিমা ও পাত্র রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমকে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা।
পূর্ণিমার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। চিত্রনায়ক জায়েদ খান ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে পূর্ণিমা-রবিন দম্পতির বিয়ের ছবি পোস্ট করেছেন।
.png)
নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, অভিনন্দন। পূর্ণিমার নতুন জীবন সুন্দর হোক। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
প্রসঙ্গত, ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে প্রথম বিয়ে হয় পূর্ণিমার। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।