ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্বামীর সঙ্গে ‘পরাণ’ দেখতে সিনেপ্লেক্সে অন্তঃসত্ত্বা পরীমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৫, ২৩ জুলাই ২০২২
স্বামীর সঙ্গে ‘পরাণ’ দেখতে সিনেপ্লেক্সে অন্তঃসত্ত্বা পরীমনি
ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বর্তমানে এই নায়িকা কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে অনাগত সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন। একমাস পরেই রাজ-পরীর ঘরে আলোকিত করে আসবে তাদের প্রথম সন্তান।

এমন এক সময়ে স্বামীর আমন্ত্রণে সাড়া দিয়ে সিনেমা হলে এসেছেন পরীমনি। একসঙ্গে বসে দেখেছেন ঈদের সাড়া জাগানো সিনেমা ‘পরাণ’। শনিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে হাজির হন পরী। ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি স্বামীর সিনেমাটি দেখতে আসেন।

বিকাল সাড়ে ৪টার পর স্ত্রী পরীমনিকে নিয়ে সনি স্কয়ারে হাজির হন শরিফুল রাজ। এ সময় পরীর নানাসহ রাজের পরিবারের সদস্যরাও ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পরীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

Advertisement

হলে ঢুকে নির্দিষ্ট আসনে বসেন পরী। তার পাশে দেখা যায় খল অভিনেতা মিশা সওদাগর ও বিদ্যা সিনহা মিমকে। এসময় পরীর পরনে দেখা গেছে সাদা রঙের একটি গাউন।

এদিন মূলত ‘পরাণ’-এর বিশেষ প্রদর্শনী হয়েছে। যেখানে অংশ নিয়েছেন ৯০ দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ, এ প্রজন্মের চিত্রনায়ক আরিফিন শুভ, সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, মাহিয়া মাহি, প্রার্থনা ফারদিন দীঘি, পূজা চেরিসহ সিনেমা অঙ্গনের আরো অনেকে।

উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত ও আলোচিত ‘পরাণ’। প্রথমে এর হলসংখ্যা ছিল মাত্র ১১টি। তবে দর্শকপ্রিয়তার সুবাদে এই সপ্তাহে সিনেমাটি চলছে ৫৫টি প্রেক্ষাগৃহে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!