ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ছেলের বান্ধবীকে নিয়ে শ্রাবন্তীর মালদ্বীপ যাত্রা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ২৪ জুলাই ২০২২
ছেলের বান্ধবীকে নিয়ে শ্রাবন্তীর মালদ্বীপ যাত্রা
শ্রাবন্তী এবং ছেলের বান্ধবী দামিনী

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পাশাপাশি তার ছেলে অভিমন্যুও প্রায়ই নেটিজেনদের নজরে থাকেন। তবে দামিনী ঘোষের সঙ্গে বন্ধুত্ব এবং প্রেম নিয়ে কোনোদিনই লুকোছাপা করেননা ঝিনুক (অভিমন্যুর ডাক নাম)। প্রায়ই একে অপরের সঙ্গে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

এদিকে ছেলে এবং ছেলের বান্ধবীর সঙ্গেও বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শ্রাবন্তীর। কোনো জায়গায় বেড়াতে গেলে ঝিনুক এবং দামিনীকেও নিয়ে যান অভিনেত্রী। গত বছরও মালদ্বীপে শ্রাবন্তীর সঙ্গে গিয়েছিলেন ছেলে এবং ছেলের বান্ধবী। 

কিছুদিন আগেই মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিপাড়ায় গুঞ্জন শ্রাবন্তী নাকি তার বিশেষ বন্ধু অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই মালদ্বীপ গিয়েছিলেন, তবে কি শুধুই শ্রাবন্তী আর অভিরূপ? নাহ, ইনস্টাগ্রাম বলছে, অভিনেত্রীর সঙ্গে গিয়েছিলেন তার ছেলে অভিমন্যু এবং ছেলের বন্ধবী দামিনী ঘোষ।

Advertisement

শনিবারই নিজের ইনস্টাগ্রামে বেশকিছু ছবির গ্যালারি ভিডিও বানিয়ে পোস্ট করেছেন দামিনী ঘোষ। আর তার সেই ছবিগুলি সবই মালদ্বীপের। দামিনীর সেই পোস্টের নিচে কমেন্টও করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কমেন্ট বক্সে উফ! লিখে আগুনের দুটি ইমোজি দিয়েছেন অভিনেত্রী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!