দেখা গেছে মার্কিন কণ্ঠশিল্পী ক্লাইরোর গাওয়া প্রথম অ্যালবাম ইমিউনিটির ‘সোফিয়া’ গানের সুরের সঙ্গে হুবহু মিলে যায়। যে অ্যালবামটি প্রকাশিত হয় ২০১৯ সালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই গান একসঙ্গে পোস্ট করে অনেকেই নকলের অভিযোগ আনছেন।
বিষয়টি নিয়ে অর্ণবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি কাকতালীয় হতে পরে। সোফিয়া শিরোনামের গান তিনি কখননো শোনেননি।
.png)
অর্ণবের ভাষ্য, আমি আমার মতো করে সুর করেছি। কোনো গানের সঙ্গে মিলে গেলে তা কাকতালীয়। আর যে গানের সুর থেকে নকল করা বলা হচ্ছে সে গান আমি কখনো শোনিনি।
নকলের অভযোগ তোলার বিষয়ে অর্ণব আরো জানান, এমন একটি বড় আয়োজনের গান নকল করার প্রশ্নই আসে না। তবে অনাকাঙ্খিতভাবে সুর মিলে গেলে আমাদের কি করার আছে।