[ বিনোদন ]
পরী-রাজের ছেলেকে দেখতে গেলেন রিয়াজ-নিপুণ
ছবি: সংগৃহীত
তারকা দম্পতি রাজ-পরীর কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। নিজেদের প্রথম সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তারা।
এদিকে রাজ্যকে দেখার জন্য তাদের বাসায় যান আরেক তারকা দম্পতি রিয়াজ-তিনা। এছাড়া নিপুণ ও জেসমিনও গিয়েছেন পরীমনির বাসায়। তারা নবাগত সন্তানের জন্য দোয়া করে এসেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার সকালে বাড়ি ফেরেন রাজ-পরী। গত ১০ আগস্ট সন্তানের জন্ম দেন পরীমনি। নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি তারা প্রকাশ্যে আনেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই দিন সন্তান ধারণের সুখবরও দেন তারা।
ডেইলি-বাংলাদেশ/টিএএস/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চিত্রনায়িকা নিপুণ
লিংক সফলভাবে কপি হয়েছে!