ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় পুরস্কৃত বাংলাদেশের ‘মশারি’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ২১ আগস্ট ২০২২
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় পুরস্কৃত বাংলাদেশের ‘মশারি’
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হোলিশটস ফিল্ম ফেস্টিভালে সেরা হরর সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘মশারি’। গতকাল শনিবার উৎসবের শেষ দিনে পুরস্কার ঘোষণা করা হয়।

স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ পরিচালনা করেছেন নুহাশ হ‌মায়ূন। তিনি বলেন, হোলিশটস ফিল্ম ফেস্টিভালে প্রতিযোগিতা বিভাগেও সেরা ৮ নম্বরে ছিল মশারি।

Advertisement

নুহাশ হ‌মায়ূন আরো জানিয়েছেন, মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা শর্ট ফিকশনের পুরস্কারও পেয়েছে ‘মশারি’। 

এর আগে মশারি ‘আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ন্যারেটিভ শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছিল। ‘মশারি’তে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও অনোরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!