ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

জাতীয় কবির প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫২, ২৬ আগস্ট ২০২২
জাতীয় কবির প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’
ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে একুশে টেলিভিশনের বিশেষে আয়োজনে থাকছে ‘অন্তরে তুমি আছো চিরদিন।’

আগামী ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে একুশে টেলিভিশনে সকাল সাতটায় প্রচার হবে বিশেষ এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন।

‘অন্তরে তুমি আছো চিরদিন’

অনুষ্ঠানটি জাতীয় কবির গান ও কবিতা দিয়ে সাজানো হয়েছে। কবিতা আবৃত্তি করেছেন কবি ও আবৃত্তিকার শিমুল মুস্তাফা এবং গান পরিবেশন করেছেন কন্ঠশিল্পী মুহিত খান ও মৃদুলা সমাদ্দর।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!