[ বিনোদন ]
ইলন মাস্কের প্রেমপত্র নিলামে!
প্রেমপত্র নিলামে
প্রাক্তন এই প্রেমিকার দাবি, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়ার সময় দু’জন দুজনের প্রেমে মজেছিলেন তারা।
১৯৯৪ সালের সেই প্রেমের সম্পর্কের দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেছে। তবুও সেই সুখস্মৃতিগুলো এখনও যত্নে আগলে রেখেছেন জেনিফার।
.png)
তবে ভবিষ্যতে সে সব জিনিস আর নিজের কাছে রাখতে চান না তিনি। তাই ইলনের দেয়া জন্মদিনের কার্ড, চিঠি ও কম বয়সের নানা কীর্তিকলাপের ছবি থেকে সোনার লকেট— সবই নিলামে তুললেন তিনি।
নিলামের প্রেমের সব স্মৃতির মধ্যে ইলনের প্রেমপত্রের নিলাম দামই সবচেয়ে বেশি উঠেছে। যার মূল্য ১২ হাজার ডলারেরও বেশি।
প্রাক্তন প্রেমিকাকে একটি সোনার লকেট উপহারও দিয়েছিলেন তিনি। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ ডলার। সে সময়ের দুজনের তোলা প্রিয় মুহূর্তের একটি ছবির দাম ছাড়িয়েছে লাখ টাকারও বেশি।
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!