ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দীপিকার জন্য কেউ হতে চান সমকামী, কেউ চুমু খেতে চান!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩০, ২০ সেপ্টেম্বর ২০২২
দীপিকার জন্য কেউ হতে চান সমকামী, কেউ চুমু খেতে চান!
কৃতি শ্যানন, দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধার্থ মলহোত্রা

বলিউডে কানাঘুষো শোনা যায়, দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের সম্পর্ক রয়েছে। ‘আদিপুরুষ’ ছবির শুটিং চলাকালীনই নাকি দুই তারকা একে অপরের কাছে এসেছেন। কিন্তু বলিউড পাড়া যখন প্রভাস-কৃতির সম্পর্কের রসায়ন নিয়ে ব্যস্ত, অভিনেত্রী সেই ফাঁকে নিজের মনের গোপন ইচ্ছা প্রকাশ করলেন। কৃতির নাকি বহু দিনের ইচ্ছা সমকামী হওয়ার।

এই প্রসঙ্গে আরও বিস্তারিত ভাবে তিনি জানান, কৃতির ইচ্ছা তিনি কোনও ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করতে চান। পর্দায় কোন অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধবেন তাও ঠিক করে রেখেছেন তিনি।

কৃতি চান, তার বিপরীতে অন্য কেউ নন, যেন দীপিকা পাড়ুকোন সেই চরিত্রে অভিনয় করেন। পর্দায় দীপিকার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়াতে চান কৃতি। ‘গেহরাইয়াঁ’ ছবিতে দীপিকাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। তখন থেকেই এমন ইচ্ছা জেগেছে তার।

Advertisement

অন্যদিকে সিদ্ধার্থ মলহোত্রার ইচ্ছা দীপিকা পাড়ুকোনকে চুমু খেতে। এক সাক্ষাৎকারে তিনি জানান, পর্দার সামনে তিনি দীপিকা পাড়ুকোনকে চুমু খেতে চান। অভিনেতার মতে, বড় পর্দায় দীপিকার সঙ্গে তার সম্পর্কের রসায়ন দেখে দর্শক মহলের ভাল লাগবে। তা ছাড়া দীপিকাকে তিনি খুব পছন্দও করেন। তাই জনসমক্ষে তার মনের ইচ্ছা প্রকাশ করেছেন সিদ্ধার্থ।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!