হালকা সাদা রঙের টি-শার্ট তো ঠিক আছে। তবে তার পরনের স্কার্ট সত্যিই তাক লাগাবে। বিভিন্ন ধরনের ঘড়ি দিয়ে তৈরি করেছেন স্বচ্ছ স্কার্ট। আর সঙ্গে বাজছে তেমনই মানানসই বাজনা। দুলকি চালে হেঁটে আসছেন উরফি। নতুন পোশাকে তাকে দেখে রীতিমতো অবাক নেটিজেনরা।
কিছু দিন আগে মায়াবি ডিস্কোথেকের অবতারে উরফি দেখে আবাক হয়েছিলেন অনেকেই। মুখের জায়গায় আঠা দিয়ে আটকানো বলরুমের গোলাকার আলো। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। কেবল বক্ষযুগল আড়াল করেছেন সেই আলোর স্টিকার দিয়েই। সব মিলিয়ে অবাক করা দৃশ্য ভোলার নয়। দিনে দিনে এমন যে আর কত ভেল্কি দেখাতে চলেছেন মডেল-তারকা! এখন সেটাই দেখার।
.png)