এক ফ্যাশন ডিজাইনারের হাউজের জন্য ঐ ফটোশুট করেছেন অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবির অভিনেত্রী। স্বাভাবিকভাবেই মৌনির এই লুক মনে ধরে নেটিজেনদের। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পর তার অনুরাগীর সংখ্যা আরো বেড়ে গেছে। ফলে ছবিতে লাইকের সংখ্যাও অনেক গুণ বেড়েছে।
আউটডোর ফটোশুটে শুধু লুক নয়, অভিব্যক্তির মাধ্যমেও তাক লাগিয়ে দিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’-খ্যাত জুনুন ওরফে মৌনি রায়।
.png)
দুর্গাপূজার ঠিক পরেই দুর্দান্ত ফ্যাশন গোলস সেট করলেন মৌনি রয়। অনুরাগীদের মনে ধরেছে তার এ লুক। অনেকেই প্রশংসা করেছেন তার। কেউ লেখেন, ‘উফ কী লাগছে।’ কারো মন্তব্য, ‘আপনি বরাবরই ফ্যাশনিস্তা।’ আগেও একাধিক ফটোশুটের মাধ্যমে নজর কেড়েছেন মৌনি রায়।