[ বিনোদন ]
প্রাক্তন প্রেমিকার আলিয়ার কথা মনে পড়তেই থেমে গেলেন সিদ্ধার্থ
ফাইল ছবি
প্রাক্তন প্রেমিকা এখন অন্য কারো স্ত্রী। অভিনেতা নিজেও অন্য সম্পর্কে রয়েছেন। এক সাক্ষাৎকারে পুরনো প্রণয়ের সম্পর্ক নিয়েই প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, প্রেমিকাকে কখনো পোষ্য উপহার দিতে নেই।
তার ঠিক পরের প্রশ্ন ছিল, আলিয়ার কাছে এমন কী রয়েছে যা আপনি চুরি করে নিতে চান? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ওঁর পোষা বিড়াল। এডওয়ার্ড। বলতে গিয়েই কথার মাঝে থেমে গেলেন সিদ্ধার্থ।
এই প্রথম বার নয়, এর আগেও অভিনেতাকে তার প্রাক্তন প্রেমিকার পোষ্য প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। করণ জোহরের সঙ্গে আড্ডায় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, পুরনো সম্পর্কের কোন জিনিস সব থেকে বেশি মিস কর? তার উত্তরেও সিদ্ধার্থ বলেছিলেন, ওর বিড়াল।
.png)
কথা প্রসঙ্গে অভিনেতা নানা ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, সম্পর্কে থাকাকালীন আলিয়াকে একটি বিড়াল উপহার দিয়েছিলেন তিনি। এডওয়ার্ডের (পোষ্য বিড়ালটির নাম) সঙ্গে প্রায়শই আলিয়ার ছবি দেখা যায়।
বলিউডের একাংশের ধারণা, পুরনো প্রেম ভুলে গেলেও আলিয়ার পোষ্যকে কিছুতেই ভুলতে পারেননি সিদ্ধার্থ।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!